ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে নারিকেল বাজারে লেগেছে শারদীয় উৎসবের রং

ফুলবাড়ীতে নারিকেল বাজারে লেগেছে শারদীয় উৎসবের রং


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


ফুলবাড়ীতে নারিকেল বাজারে লেগেছে শারদীয় উৎসবের রং

দিনাজপুর: শারদীয় দুর্গাপূজা ঘিরে  ফুলবাড়ীতে নারিকেল ও গুড়ের বাজারে লেগেছে উৎসবের রং। এ বছর উপজেলায় প্রায় ৭০ হাজার পিস নারিকেল বিক্রি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। প্রতিটি নারিকেল আকারভেদে বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৭০ টাকায়। দাম কিছুটা চড়া হলেও পূজার আনন্দে খুশি মনে নারিকেল কিনছেন ক্রেতারা।

ফুলবাড়ী উপজেলার পরিসংখ্যান তদন্তকারী মিথুন কুমার সরকার জানান, সর্বশেষ ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ২৬,৫৮০ জন। তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে নারিকেলের চাহিদা প্রতি বছর বেড়ে যায়। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এ ফল শুধু খাবার নয়, ভক্তির অংশও।”

পূজার কেনাকাটা করতে আসা স্থানীয় ব্যবসায়ী পলাশ কুমার দাস বাবলেন, “আমাদের কাছে নারিকেল শুধু ফল নয়, পূজার অপরিহার্য সামগ্রী। দাম একটু বেশি হলেও পূজার আনন্দে সেটা গায়ে লাগে না।”

গৃহিণী অর্পিতা রানী রায় বলেন, “প্রতিটি পূজায় নারিকেল দিয়ে পূজা শুরু করি। দাম একটু বেশি হলেও ভালো মানের নারিকেল পাওয়া যাচ্ছে, সেটাই আমাদের তৃপ্তি।”

আরেক ক্রেতা ফনিন্দ্রনাথ সরকার জানান, “বছরে এই এক সময়েই এত বেশি নারিকেলের চাহিদা হয়। তাই দাম নিয়ে খুব বেশি অভিযোগ করার সুযোগ নেই।”

ফুলবাড়ী বাজারের বিক্রেতা মো. রাশেদ ইসলাম বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ সীমিত হওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আমরা চেষ্টা করেছি গ্রাহকদের ন্যায্যমূল্যে নারিকেল দিতে।”

আরেক বিক্রেতা তৈয়ব আলী বলেন, “এবার নারিকেলের সরবরাহ একটু কম হলেও বিক্রি খুব ভালো হচ্ছে। বাজারে যে ভিড় দেখছি, তাতে বোঝা যাচ্ছে পূজার আমেজ কতটা।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে বাজারে কৃত্রিম সংকট বা অস্বাভাবিক দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমরা প্রতিদিন বাজার মনিটর করেছি, যাতে ব্যবসায়ীরা সঠিক দামেই নারিকেল বিক্রি করে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সবাই যেন আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।”

স্থানীয় ক্রেতা–বিক্রেতাদের ব্যস্ততা আর প্রশাসনের তদারকির ফলে ফুলবাড়ীর নারিকেল বাজার এখন যেন এক উৎসবমুখর আঙিনা। পূজার আমেজে তাই ব্যবসায়ী ও ভক্তরা সমান আনন্দে মেতে উঠেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৬   ৪২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ