ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনের জামায়াত ইসলামীর কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
এদিকে জামায়াতের নেতাকর্মীরা বিএনপিতে যোগদানে খবর উপজেলা জুড়ে ছড়িয়ে পরলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
তবে জামায়াত ইসলামীর দাবী অর্থ কেলেংকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওমর ফারুকে ২০২৪ সনের ৫ জুলাই তাকে বহিস্কার করা হয়েছে। অপরাপর যারা যোগদান করেছেন তারা জামায়াতের কোন সদস্য বা কর্মী ছিলেন না।
সোমবার রাতে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের চরফ্যাসনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা তাদেরকে বরন করে নেয়া হয়।
যোগদান অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিভাবে তাদেরকে ধন্যবাদ জানান। যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।
অন্যদিকে মাওলানা ওমর ফারুক জানান, চরফ্যাসন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকা-ে তারা সন্তুষ্ট ছিলোনা। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব। এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে জামায়াত ইসলামী চরফ্যাসন উপজেলার সভাপতি মীর শরীফ জানান, ওই যোগদানকৃতদের মধ্যে মাওলানা ওমর ফারুক ছাড়া কেউই জামায়েতের কোন পদপদবী বা সমর্থক ছিলেন না। আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের অর্থ আত্মসাতের করে সংগঠনের মধ্যে বিভ্রন্ত সৃষ্টির কারনে তাকে ২০২৪ সনের ৫ জুলাই বহিস্কার করা হয়েছে। কিন্তু তিনি জামায়েতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বিএনপিতে যোগদান করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করেছেন।
এসময় চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১২:০৩ ১৪৮ বার পঠিত | ● চরফ্যাসন ● জামায়াত ● নেতাকর্মী ● বিএনপি ● যোগদান