ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় ভাইরাল চুল-দাড়ি কাটা কাণ্ডে একজন গ্রেফতার

তারাকান্দায় ভাইরাল চুল-দাড়ি কাটা কাণ্ডে একজন গ্রেফতার


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


তারাকান্দায় ভাইরাল চুল-দাড়ি কাটা কাণ্ডে একজন গ্রেফতার

ময়মনসিংহ: তারাকান্দায় এক বৃদ্ধের মাথার চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫)। তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি মামলার এজাহারনামীয় একজন আসামি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিকে (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন তালুকদারের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ঘটে কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের হালিম উদ্দিন তালুকদার (৭০) নামের এক বৃদ্ধকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাথার চুল ও দাড়ি কাটছেন। এ সময় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, “আল্লাহ, তুই দেহিস”।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৮:৪২   ২৭৮ বার পঠিত  |