ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: ব্যারিস্টার কায়সার কামাল

পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: ব্যারিস্টার কায়সার কামাল


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা: বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “পিআরএর নাম নিয়ে জামায়াত ইসলামী ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রে তারা অপপ্রয়াস চালাচ্ছে। তবে সেই চেষ্টা কখনোই সফল হবে না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের চাঁনপুরে রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার অষ্টমীর কুমারী পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অনুপ চক্রবর্তী।

কায়সার কামাল বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা আজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অথচ যাঁরা পিআরএর দাবি করছেন, তাঁদের অনেকেই জানেন না এটি কী। সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ডেও এখনও পিআরএ পদ্ধতিতে নির্বাচন হয়নি। অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতেও এই পদ্ধতি চালু হয়নি।

তিনি আরও বলেন, হ্যাঁ, পিআরের দাবি থাকতেই পারে। কিন্তু সেটা নির্বাচনী ইশতেহারে আনা উচিত। ঠুনকো বাহানায় নির্বাচন বিলম্বিত বা বানচাল করার চেষ্টা চলবে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, আসুন সেই ঐক্যকে আরও শক্তিশালী করি।

কুমারী পূজা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, নারী মাতৃশক্তির প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, প্রতিটি নারীর মধ্যেই দেবীশক্তি বিদ্যমান। সেই শক্তিকে সম্মান জানাতেই কুমারী পূজা পালিত হয়। স্বামী বিবেকানন্দ প্রথম রামকৃষ্ণ মিশনে এই পূজার প্রচলন করেন।

তিনি বলেন, আমাদের দেশ অসাম্প্রদায়িক। এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে—এটাই স্বাভাবিক। আমরা চাই সম্প্রীতির বন্ধনে দেশ এগিয়ে যাক।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৯   ৫৫৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ