ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রাম: উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা এলাকায়।

‎নিহতরা হলেন- সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

‎পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাতাস ও বৃষ্টিতে জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম নিজ ঘরেই অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এতে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রীর মৃত্যু হয়। ভাগ্যক্রমে সন্তানরা বেচে যায়।

‎সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। সন্তানগুলো তাদের পিতা- মাতাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৬   ২৭৪ বার পঠিত  |