ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা

ভোলা: লালমোহন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করা হয়েছে।বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ সময় তিনি বলেন, নির্বিচারে মা ইলিশ শিকার করা হলে ভবিষ্যতে আর এই ইলিশ পাওয়া যাবে না। ইলিশ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটিকে টিকিয়ে রাখা সবার দায়িত্ব। নিজেদের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্যজীবীদের ধৈর্য ধরতে হবে। নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী জেলেদের সরকারি বরাদ্দের চাল যথা সময়ে পৌঁছে দেওয়া হবে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, থানার এসআই মো. নূর আমিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম সোহাগসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:১৭   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ