ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

পটুয়াখালী: পারিবারিক দ্বন্দ্ব ও যৌতুকের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে পাষণ্ড জামাই। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রহিমা (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই মিরাজ হাওলাদার।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জনই ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত রহিমার চাচা বশির ফকির জানান, উত্তর চাকামইয়া গ্রামের মোঃ সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মিরাজ।

নির্যাতন সহ্য করতে না পেরে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্ত হয়, রহিমা আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মিরাজ।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:০১   ৫২৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ