ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জাসাসের নেতৃবৃন্দর লিফলেট বিতরণ

কালীগঞ্জে জাসাসের নেতৃবৃন্দর লিফলেট বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে জাসাসের নেতৃবৃন্দর লিফলেট বিতরণ

গাজীপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলনের শিক্ষাজীবন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণ, কালীগঞ্জের উন্নয়নে ভূমিকা এবং কালীগঞ্জ নিয়ে তিনির ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেছেন কালীগঞ্জ পৌর জাসাসের নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুলগাঁও প্রাণ আরএফএল কোম্পনী সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, চায়ের দোকানি, শ্রমজীবি, কর্মজীবি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাসাসের নেতৃবৃন্দ সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন। কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দ ও সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।
পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সুন্দর কালীগঞ্জ গড়াই মিলন ভাইয়ের লক্ষ্য।
পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দ বলেন, আসুন আগামী দিনে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে আমরা মিলন ভাইকে সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে কালীগঞ্জের কল্যাণে কাজ করার সুযোগ করে দেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫০   ২৩৮ বার পঠিত  |