ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনী হানা, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনী হানা, ৬ জুয়াড়ি গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনী হানা, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ফরিদপুর: সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।

অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানান, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪১   ৩৬২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ