ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার ( ১ অক্টোবর) বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আরাফাত ইসলাম(৪) উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচীউড়া এলাকার সারোয়ার মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আরাফাত, কিছুক্ষণ পর তাঁর মা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, পরে প্রতিবেশী এক লোক তার দেহ পুকুরে ভাসতে দেখতে প্রায়, পরে এলাকাবাসীর সাহায্যে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মৌমিতা বসাক।আরাফাতের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৯:৪০   ৩৩০ বার পঠিত  |