ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পিআর পদ্ধতি মানেই জনগনের সাথে ধোকাবাজি:মুহাম্মদ মুনির হোসেন

পিআর পদ্ধতি মানেই জনগনের সাথে ধোকাবাজি:মুহাম্মদ মুনির হোসেন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


 পিআর পদ্ধতি মানেই জনগনের সাথে ধোকাবাজি:মুহাম্মদ মুনির হোসেন

বরিশাল: পটুয়াখালী-২ আসনের জাতীয়,সংসদ নির্বাচনে সম্ভব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই ভোট হবে ব্যালটে। এটা ছেলের হাতের মোয়া নয়,যে হাত থেকে নিয়ে যাবেন। বিশেষ একটি দল পি আর পদ্ধতিতে নির্বাচন চায়।

পি আর পদ্ধতি জনগণ বোঝেনা। জনগন বোঝে ব্যাক্সের ব্যালটে। পি আর মানে জনগন ভোট দিবেনা, কিন্তু পার্সেন্টিজে গড় হিসাবে আসন পাবে।এটা জনগনের সাথে আরেকটি প্রতারনা। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।

বিগত দিনপ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ভোট ছারা সরকার গঠন করে ৪ আগষ্ট ছাত্র -জনতার রোষে পালিয়ে গেছে ভারতে। শেখ হাসিনা মার্কা নির্বাচন আর হবেনা।এই দেশে তারেক রহমানের নির্দেশে অবাধ ও সুষ্ট নির্বাচন। তাই কোন,ভয়,আস্ফালন দেখিয়ে কোন লাভ নেই।

বুধবার রাতে কেন্দ্রীয় কালিবাড়ির শারদীয় দূর্গা মন্দিরে আসা পুজার্থীদের সাথে মতবিনিময় কালে সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এ দেশ হবে সম্প্রীতি বন্ধন। সংখ্যা লঘু,আর সংখ্যা গুরু বলতে কিছু নেই। আমরা সবাই মানুষ। যার যার ধর্ম পালন করবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,পৌর সম্পাদক এ,টি,এম মিজানুর রহমান,যুবদল,ছাত্র দল,কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৫   ১৮৩ বার পঠিত  |