![]()
পটুয়াখালী:জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সহকারী এটোর্নিজেনারেল এ্যাডভোকের মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন,সংস্কৃতি, সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু ও মুসলমান,বৈদ্য,খৃষ্টান, ধর্ম আলাদা কিন্তু একই মানুষ আমরা। যার যার ধর্ম সে পালন করবে। এটাই নিয়ম,এটাই ধর্মের ঐতিহ্যের ইতিহাস।
দেশের কোন জাতি আর বৈষম্যের শিকার হতে দেয়া হবেনা। সংখ্যা লঘু,সংখ্যা গুরু বলতে কিছু নেই।গত ৪ আগষ্ট ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাসহ লুটেরা,দল এ দেশ থেকে পালিয়েগেছে। এরাই এই দেশে সংখ্যা লঘু,আর সংখ্যা গুরু তকমা দিয়ে ফায়দা লুটেছে। এই ফায়দা লুটতে দেয়া হবেনা।
গত ১ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের জাতীয় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বাউফল উপজেলার বিভিন্ন দূর্গা পুজা মন্দিরে আসা পুজার্থীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরো বলেন,কালিবাড়িসহ পাঁচটি মন্দিরে ধর্মমন্ত্রলয়ের মন্দির সংস্কারের বরাদ্ধের ঘোষনা দেন।
বাউফল পৌরসভার সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরের সম্পাদক মুক্তিযোদ্ধা অধিরনজন দাস,সহসভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত চন্দ্র সাহা,উপজেলা সমন্বয়ক মাওলানা রুহুল আমিন,যুগ্ন সম্পাদক শংকর বনিক,সদস্য সুশান্ত কুমার সাহা,কোষাধাক্ষ,অসীম কুমার বনিক,সদস্য সহকারি শিক্ষক মানবেন্দ্র সাহা,শুব্রত দাস,জনতা ব্যাংকের সিনিয়র অফিসার অনিমেষ চন্দ্র সাহা,বিমল চন্দ্র শীল।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩২:৩৬ ৮৭ বার পঠিত | ● নাগরিক ● পার্টি ● বাউফল ● বিভাগীয় ● সম্পাদক