ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

পাবনা: চাটমোহরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের যুগল সরকারের মেয়ে ও ছাইকোলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, শনিবার সকাল থেকেই নিজ ঘরে ঘুমিয়ে ছিল বিথি সরকার। দুপুর গড়িয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। এরপরেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন ঘরের ডাবের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছে বিথি। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামান এবং স্থানীয় চিকিৎসক ডেকে আনলে বিথিকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিথি নামের ওই মেয়েটার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:০৬   ১৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ