![]()
ফরিদপুর: ভাঙ্গায় ভাগনের হাতে মামাকে খুনের আলোচিত সেই ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষোভ মিছিল গ্রামবাসী। আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপড়া বাসষ্টান্ডে এ বিক্ষোভ মিছিল করা হয়। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে নিহতের স্বজন ও কয়েকটি গ্রামের শতশত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, নওপাড়া গ্রামের বাসিন্দা আফসার শেখকে (৫৫) তাঁর ভাগনে, ভগ্নিপতিসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন তারা। নিহতের ছেলে মেহেদী হাসান জানায়, তাঁর বাবাকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন আসামি বিল্লাল কাজী, ইয়াম কাজী, নজরুল কাজী ও হাচেন ফকির। অথচ তারা ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।
তাদের পক্ষের লোকজন বিভিন্নভাবে তার পরিবারকে হুমকি দিচ্ছে এমনকি মিমাংসার জন্য চাপ দিচ্ছে। তাই মূল আসামিদের গ্রেফতার পূর্বক তাদের ফাসিঁর দাবী জানান নিহতের পরিবার। নিহত আফসার শেখ ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওপাড়া গ্রামের প্রয়াত এদেন মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আফসার শেখ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে আট জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর নিহত আফসার শেখের দুই নাতি সুমন ফকির ও আবির কাজী বিলে গোসল করতে গিয়ে মারামারি করে। পরে মঙ্গলবার রাত ৯ টার দিকে নিহত আফসার শেখ তাঁর ভাগনা ও ভগ্নিপতির কাছে বিচার চাইতে যায়। পরে ভাগনে ও ভগ্নিপতি বিচার না দিয়ে বরং পূর্বের পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে হত্যা করা হয় আফসারকে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৪২:২১ ১২৩ বার পঠিত | ● আসামী ● গ্রেপ্তার ● দাবী ● ভাঙ্গা