ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জমি দখল করে ঘর নির্মানে বাধা দেয়ায় ৬ জনকে কুপিয়ে জখম

জমি দখল করে ঘর নির্মানে বাধা দেয়ায় ৬ জনকে কুপিয়ে জখম


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


জমি দখল করে ঘর নির্মানে বাধা দেয়ায় ৬ জনকে কুপিয়ে জখম

ভোলা: চরফ্যাসনে ৩২ বছরের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক জবর দখল করে ঘর নির্মানে বাধা দেয়ায় কৃষক দলের ওয়ার্ড সহ-সভাপতিসহ একই পরিবাররের ৬ জনকে কুপিয়ে জখমের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠছে স্থানীয় প্রভাবশালী আবু ফরাজীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।এঘটনায় ভুক্তভোগী পরিবারের আইনি আশ্রয় নিতে থানায় গেলে পুলিশ প্রভাবশালী আবু ফরাজীর পক্ষ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দুই সদস্য আমির হোসেন হাওলাদারও তার ভাই আবুল হোসেন হাওলাদারকে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে আদালতে সোপর্দ করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের এঘটনা ঘটে।
রোববার হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগম জানান, ৩২ বছর আগে তার স্বামী নজরুল নগর ইউনিয়নের চর নুরুদ্দিন মৌজায় প্রতিবেশী সাহাজাহানের কাছ থেকে ৬৪ শতাংশ জমি খরিদ করে ভোগদলে আছেন। সম্প্রতি সময়ে পূর্ব মালিক সাজাহানের ভাইয়েরা ওই জমিতে তাদের মালিকানা দাবী করে উচ্ছেদের হুমকি দেন। এনিয়ে একাধিকবার শালিশ সমোঝতা হয়। ওই শালিশে জমির মালিকানী দাবী করে ব্যর্থ হন আবুল হোসেন ফরাজী ও তার পরিবার। পরে ক্ষিপ্ত আবু ফরাজীর নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে দলবল নিয়ে ওই জমিতে জবর দল করে ঘর নির্মান শুরু করেন।

পরের দিন শুক্রবার সকালে তার স্বামীসহ তার পরিবারের সদস্যরা কারন জানতে চাইলে আবু ফরাজীর নেতৃত্বে তার দলবল তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
তিনি আরো জানান, তার স্বামীসহ পরিবারের সদস্যরা হাসাপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মামলা দায়েরের জন্য দক্ষিণ আইচা থানায় গেলে পুলিশ মামলা নিতে গড়িমাশি শুরু করেন। পরে তার দ্বিতীয় বারের মতো শনিবার বিকালে মামলা দায়েরর জন্য থানায় গেলে পুলিশ তাদের মামলা না নিয়ে প্রতিপক্ষের একটি মিথ্যা মামলা দেখিয়ে তার স্বামী ও দেবরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হলেও তাদের মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের দায়ের করা মামলায় স্বামী ও দেবরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করায় বিচারহীনতায় রয়েছেন তারা।
অভিযুক্ত আবু ফরাজী জানান, ওই কতিয়ানের জমি নিয়ে আমির হোসেনদের সাথে তার বিরোদ চলমান রয়েছে। তাদের মালিকানাধীন জমিতে তার ঘর তুলতে গেলে তার বাধা দেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি মো. এরশাদুল হক ভূইয়া জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষের একটি মামলা দায়ের করার পর দুই জনকে গ্রেপ্তার করা হয়। অপর পক্ষের একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১৬   ২৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ