ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

আড়াইহাজারে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


আড়াইহাজারে বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গরুর ঘাস আনতে গিয়ে বজ্রপাতে ওয়াসিম মিয়া (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম ওই এলাকার দিলা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ওয়াসিমের স্বজনরা জানান, রোববার বিকেলে ঝড় বৃষ্টি শুরু হলে গরুর ঘাস নিয়ে গোয়ালে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক জানান, বজ্রপাতে আহত ওয়াসিমকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৫   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ