ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর আবদুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৫ অক্টোবর) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের একটি খাল থেকে ওই শিশুর ভাসমান লাঁশ উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ উপজেলার ছোট কৈখলী গ্রামের মো.লিটন হাওলাদারের ছেলে।

গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে খেলতে খেলতে বাড়ীর সামনে খালে পড়ে নিখোঁজ হয়। স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর অভিযান চালিয়ে শিশু আবদুল্লাহর খোঁজ পাননি।

রোববার সকালেপার্শ্ববর্তী উত্তর চড়াইল গ্রামের ভাড়ানি খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:১২   ১০৭ বার পঠিত  |