ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিশোরের ধর্ষণে অন্ত:সত্ত্বা প্রতিবন্ধী শিশু ,অভিযুক্ত গ্রেফতার

কিশোরের ধর্ষণে অন্ত:সত্ত্বা প্রতিবন্ধী শিশু ,অভিযুক্ত গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


কিশোরের ধর্ষণে অন্ত:সত্ত্বা প্রতিবন্ধী শিশু ,অভিযুক্ত গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ৬ মাসের অন্ত:সত্ত্বা হয়েছে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোর (১৭) কে ঢাকা থেকে কাঁঠালিয়া পুলিশ গ্রেফতার করেছে।
থানার ওসি মংচেনলা জানান, শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনের সড়ক থেকে কাঁঠালিয়া থানার এসআই আল-আমিনের নেতৃত্বে ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
১৭ বছরের ওই কিশোর উপজেলার এক গ্রামের কাঠ মিস্ত্রী আবদুল কুদ্দুস খানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়, ১৩ বছরের প্রতিবন্ধী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। মেয়ে ঘরে একা থাকে। সে সুযোগে বিভিন্ন প্রলোভনে গত ১৫ মার্চ বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে একই এলাকার ওই কিশোর। পরে আরও একাধিকবার ধর্ষণের শিকার হয় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি। এতে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করলে কিশোর পালিয়ে যায়। ওসি মংচেনলা আরও জানান, ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত কিশোর হুমায়ুন খান (১৭), উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের আবদুল কুদ্দুস খানের ছেলে। এবং দক্ষিন চেঁচরী হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৬   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ