ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » জরিপে যাই আসুক, নির্বাচনে অনেক কিছু ওলট-পালট হয়ে যায়:ব্যারিষ্টার রুমিন ফারহানা

জরিপে যাই আসুক, নির্বাচনে অনেক কিছু ওলট-পালট হয়ে যায়:ব্যারিষ্টার রুমিন ফারহানা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


জরিপে যাই আসুক, নির্বাচনে অনেক কিছু ওলট-পালট হয়ে যায়:ব্যারিষ্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়ীয়া: ‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’—সম্প্রতি এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ৫ অক্টোম্বর একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী।

ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই।

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। এই ৩১ শতাংশ বনাম ৪১ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না।

কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন ২০০৮-এর নির্বাচনে যে পারসেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। ৪১ শতাংশ কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোন বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু আটে বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল। কিন্তু এর আগে এরকম হয়নি।

সো সেইদিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফরশিওর। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এখন জামাতের যে উল্লম্পনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে। তবে সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্পন আমরা দেখি নাই। কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে।

প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে। একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:২৮   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ