ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ভুয়া কবিরাজের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য

ভুয়া কবিরাজের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


ভুয়া কবিরাজের প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য

নেত্রকোনা: কলমাকান্দায় ভুয়া কবিরাজের কবলে পড়ে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। উপজেলার কলমাকান্দা পূর্ববাজারের বাসিন্দা একেএম মোজাম্মেল হক (৬২) অভিযোগ করেছেন—পিত্তথলীর পাথরের চিকিৎসার কথা বলে কবিরাজ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে জানা যায়, কিছুদিন আগে আল্ট্রাসনোগ্রামে তার পিত্তথলীতে পাথর ধরা পড়ে। এসময় গুতুরা বাজারের তামান্না স্টোরে কবিরাজী চেম্বার চালানো আরমান হোসেন কাঞ্চন নিজেকে বিশেষজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দেন—মাত্র দুই হাজার পাঁচশ টাকার বিনিময়ে তিনি রোগ সারিয়ে দেবেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী টাকা প্রদান করে ওষুধ সেবন করলে অসুস্থতা বাড়তে থাকে। পরে তিনি বাধ্য হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করেন এবং সুস্থ হন।

ভুক্তভোগীর অভিযোগ, ভুয়া কবিরাজ শুধু প্রতারণাই করেননি, ভেজাল ওষুধের কারণে তার শারীরিক ক্ষতিও হয়েছে। এ ঘটনায় তিনি কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কবিরাজ আরমান হোসেন কাঞ্চন সমকালকে বলেন, আমি অন্তত ১০ বছরের বেশি সময় ধরে এ রোগের চিকিৎসা দিয়ে আসছি। শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৬০০ রোগীকে সেবা দিয়েছি। আমার চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুস্থ মানুষকে আমি যদি ওষুধ খাওয়াই, তারও কোনো সমস্যা হবে না। ভুক্তভোগী আমার সাথে পরে আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:২১   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ