ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে বাংলাদেশ হেলথ এসিস্ট‍্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

নীলফামারীতে বাংলাদেশ হেলথ এসিস্ট‍্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


নীলফামারীতে বাংলাদেশ হেলথ এসিস্ট‍্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

রংপুর: নীলফামারীতে ৬ দফা দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট‍্যান্ট এসোসিয়েশনের কর্ম বিরতি পালন করেছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট‍্যান্ট এসোসিয়েশনের আয়োজনে এ কর্ম বিরতি পালিত হয়।
জানা যায়,বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল‍্যান মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দাবি বাস্তবায়নের পক্ষে পিআই, আসন্ন টিকাদান ক‍্যাম্পেইনসহ রিপোর্ট রিটার্ন সকল প্রকার কার্যক্রম ১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে অনিদিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষণা করেন।
এ বিষয়ে নীলফামারী সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে মিটিং চলছে দ্রুত দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪২   ১১২ বার পঠিত  |