ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীসহ আটক ৫ জন

ভেড়ামারায় মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীসহ আটক ৫ জন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


ভেড়ামারায় মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীসহ আটক ৫ জন

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের চন্ডিপুরে এলাকাবাসীর লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুকমান ওরফে লুকু (৫০) এর বাড়িতে রবিবার দুপুরে মাদকদ্রব্য-বিরোধী অভিযান পরিচালিত হয়।

এ সময় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও ব্যবহারের দায়ে চাঁদগ্রাম ইউনিয়নের হাসানুর রহমান হাকিমের ছেলে তাপস (২৫), ৬ মাসের কারাদণ্ড, আবুল কাশেমে এর ছেলে মনোয়ার (৩৮) কে দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, আব্দুল হান্নানের ছেলে মজনু (৪০)কে এক বছরের বিনা আশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, রতন মোল্লার ছেলে লোকমান মোল্লা (৫০) কে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড, লোকমান মোল্লার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।অন্যথায় অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এদের সবার বাড়ি চাঁদগ্রাম ইউনিয়নে।
উল্লেখ্য অভিযান চলাকালে আসামীগণ ও পরিবারের অন্যান্য সদস্যগণ ধারালো হাসুয়া দিয়ে অভিযানকারী সদস্যদের উপর চড়াও হন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রে‘র অনুমতিতে তল্লাশি চালিয়ে ৫ ফাইল টাফেন্টাডল ট্যাবলেট ও বেশ কিছু আলামত পাওয়া যায়। মাদকদ্রব্য-বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার খবির আহমেদ পরিদর্শক, ইকবাল হোসেন উপপরিদর্শক, আসিফুজ্জামান উপ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সহ সদস্যবৃন্দগণ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন সাংবাদিকদের জানান জনস্বার্থে মাদক নিধনের এমন অভিযান চলমান থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৩:০০   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ