ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নেত্রকোনা: ‘শিক্ষকতা একটি মহান পেশা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভা:), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমূখ।

এ সভায় শিক্ষকরা তাদের পেশাগত দাবি-দাওয়ার বিষয়েও বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি ও স্কুলের পরিকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতি সরকারের নজর আকর্ষণ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধ গঠন এবং উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর শিক্ষকরা। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মধ্য দিয়েই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৯   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ