ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১

বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১কুষ্টিয়া: ভেড়ামায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটছে । এঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেট নামক স্থানে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সন্ত্রাসীদের বোমা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ। গুলিতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী (৫৫) নামক ১জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার রাত ৯ টার সময় ৪ জন অপরিচিত ব্যক্তি হেলমেট পরিহিত মুখ বাধা অবস্থায় উত্তর দিক থেকে মোটরসাইকেল যোগে এসে প্রথমে একটি হাত বোমা নিক্ষেপ করে পরে ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শর্ট গানের গুলি করে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিস লক্ষ্য করে। ওই সময় অফিসের পাশে থাকা চায়ের দোকানদার শুকুর আলি (৫৫) গুলিতে আহত হয়। স্থানীয় লোকজন আহত শুকুর আলীকে ঘটনার স্হল থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ সময় ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ভেড়ামারা দক্ষিণ রেলগেটে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসে প্রতিদিনের ন্যায় আজকেও হিসাব নিকাশের কাজ করতে ছিলাম। হঠাৎ বাইরে থেকে আমার অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ও ১৪-১৫ রাউন্ড পিস্তল ও শটগানের গুলি বর্ষণ করে। আমি কাউকে চিনতে পারি নাই কারণ তাদের সবার মুখ বাধা ছিল ও একজনের হেলমেট পরা অবস্থায় ছিল। এই বিষয়ে আমি ভেড়ামারা থানা অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান কে খবর দিলে ঘটনাস্থলে আসে। আমি এর সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার চাই।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সাংবাদিকদের বলেন, আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা এলো পাতাড়ি গুলি করেছে। ঘটনা সংবাদ শুনে দেখতে এসেছি। আমি স্থানীয় প্রশাসনকে বলেছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, দক্ষিণ রেলগেটে অবস্থিত বিএনপির নেতা শফিকুল ইসলাম ডাবলু ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে কে বা কাহারা গুলি করেছে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৪৪   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ