ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক

মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক
মাগুরা: মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইন্দ্রজীৎ সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহা সেমাই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুর পোশাক খোলার চেষ্টা করার সময় ঘটনাস্থলে শিশুটির মামা উপস্থিত হন। এ সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায়। সেখানে তার বিরুদ্ধে পূর্বেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। এমন ঘটনায় স্থানীয়রা তাকে গ্রাম থেকে বিতাড়িত করলে তিনি কাওয়ালীপাড়া গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন।
ঘটনার পর ভুক্তভোগীর বাড়িতে উপস্থিত হন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। আজ শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইন্দ্রজিৎ কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৮   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ