ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার

রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার

রাজশাহী: একাধিক চেক ও স্ট্যাম্প জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি অভিলাস দাস তমালকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সিআর ৩৪৫/২৪ (রাজ) নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত তাকে সাজা দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।

অভিযোগ রয়েছে, তমাল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চেক ও স্ট্যাম্পের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি চেক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কয়েকটি এনজিও আদালতে মামলাও দায়ের করেছে।

ভুক্তভোগীদের মধ্যে উপশহর এলাকার বাসিন্দা মাহবুবা খাতুন নীলা প্রায় ১২ লাখ টাকা এবং নগরীর অবয়ের মোড় এলাকার বাসিন্দা সজিব ও ব্যবসায়ী মনিসহ আরও কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরও জানা যায়, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে তিনি নগরীর নিউমার্কেট এলাকার মতো অভিজাত স্থানে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২২৫/২৩ নম্বর একটি মামলাও রয়েছে। এছাড়া নারী সংক্রান্ত বিভিন্ন বিতর্কেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নিজেকে আড়াল করতে তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। তাকে গ্রেপ্তারের সময় কয়েকজন কথিত সাংবাদিক ও অসাধু ব্যক্তি তার পক্ষ নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি এএইচএম সিরাজুর রহমান জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:৩০   ১১৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ