![]()
গাজীপুর: কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স বিহীন বেকারি পরিচালনার কারণে বিনিময় ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক হারিজুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদ- এবং ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দড়িসোম হেলাল মার্কেটের পিছনে বিনিময় ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স বিহীন এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়া দীর্ঘদিন যাবত বেকারি পরিচালনা করে আসছে মালিকপক্ষ। এই সময় বিভিন্ন ধরনের ৯২৫ কেজি বিস্কুট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় বেকারির মালিক হারিজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এদিকে একই ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাপাসিয়া মোড় এলাকায় মো. মোশারফ হোসেনকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারা ও ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩১(১) ধারায় মো. আশরাফুল ইসলামকে ৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর বিএসটিআই’র ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী, কালীগঞ্জ থানার এএসআই রফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী মো. আল আমিন ভূইয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, দুর্গদ্ধের কারণে বেকারিতে ঢোকা যায় না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে। কোনো ধরনের কাগজপত্র মালিকপক্ষ দেখাতে পারিনি। জনস্বাস্থ্য ঝুকির কারণে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- এবং আর্থিক জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:১৭:৫২ ১৭১ বার পঠিত | ● কারাদণ্ড ● কালীগঞ্জ ● বেকারী এক মাসের ● মালিক