ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফেসবুক লাইভ অভিযানকারীদের, খবর পেয়ে পালালো জেলেরা

ফেসবুক লাইভ অভিযানকারীদের, খবর পেয়ে পালালো জেলেরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


ফেসবুক লাইভ অভিযানকারীদের, খবর পেয়ে পালালো জেলেরা

পটুয়াখালী: বাউফলে মা ইলিশ সংরক্ষণের জন্য দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (৪ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া ও ধুলিয়া উপজেলার কয়েকটি পয়েন্টে কিছু অসাধু জেলে জাল ফেলেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে চলা অভিযানে ফেসবুক লাইভ করায় নদীতে পৌঁছানোর আগেই জেলেরা নদী ত্যাগ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একাধিক সদস্য ফেসবুকে লাইভ করেন। লাইভ দেখে নদীর তীরবর্তী অসাধু এজেন্টরা দ্রুত অভিযানের খবর জেলেদের কাছে পৌঁছে দিলে জেলেরা সতর্ক হয়ে সময়মতো মাছ ধরার স্থান ত্যাগ করেন। ফলে অভিযানে কার্যত কোনো সাফল্য আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে অভিযানের খবর প্রচারের বিষয়ে সচেতন মহল সমালোচনা করছেন। বাউফল উপজেলা যমুনা টিভির প্রতিনিধি মো. ইমন বলেন, অভিযান চালানোর আগে এভাবে লাইভ প্রচার এটা শুধুমাত্র মানুষকে দেখানোর কাজ এছাড়া কিছুই না।
বিষয়টি জানতে বাউফলের ইউএনও মো. আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, লাইভ প্রচার করা এটা ভালো কাজ, সচেতনতা বৃদ্ধি করে আমরা চাই মানুষ বেশি সচেতন হোক। এখানে আমি নেতিবাচক কিছু দেখছি না।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:১২:১৯   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ