ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে ৬ দফা দাবি আদায়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নাসিরনগরে ৬ দফা দাবি আদায়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


নাসিরনগরে ৬ দফা দাবি আদায়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগর উপজেলায় বাংলাদেশ হেলথ এসোসিয়েশন স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে নাসিরনগর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুলহাস শাহ,সদস্য সচিব ফজল ভূঁইয়া,মূখ্য সংগঠক মো.আলমাউস উদ্দিন,মূখ্য সংগঠক এম জাহিদ উদ্দিন ভূঁইয়া ও মো.জহির উদ্দিন আহাম্মদ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৭:৪৪   ২০৩ বার পঠিত  |