ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কুড়িগ্রাম: উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষক সমাজ একটি জাতির বিবেক ও ভবিষ্যৎ নির্মাতা। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সময়ের দাবি।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

বক্তারা আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদানের মাধ্যমেই নয়, মূল্যবোধ ও মানবিকতার চেতনা ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করেন।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ‘শিক্ষকতা : শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৪:৪৭   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ