ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও জনসংযোগ

লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও জনসংযোগ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


লালমোহনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও জনসংযোগ

ভোলা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ধানের শীষের প্রতিককে বিজয়ের লক্ষ্যে প্রচারণা সভা ও জনসংযোগ করেছে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও সহযোগী সংগঠন। রবিবার (০৫ অক্টোবর) বদরপুর ০১নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে সকাল ৯টায় প্রচারণা সভা শেষে বগীরচর এলাকায় জনসংযোগ করা হয়। প্রচারণা সভায় বিএনপির দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান এবং এলাকার উন্নয়ন ও জনসেবা করতে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

নির্বাচনী প্রচারণা সভা শেষে দলীয় নেতাকর্মীরা বগীরচর এলাকায়, হাট-বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে সাধারন মানুষের সঙ্গে কুলশ বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এর ফলে লালমোহনে নির্বাচনী প্রচারণার নতুন গতি পথ পেয়েছে, যা সাধারন মানুষের মধ্যেও আলোচনা উৎসাহ দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নেছার উল্যাহ, যুবদলের সভাপতি আকবর হোসেন। এসময় বদরপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল, ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ ছালামত উল্যাহ, সাধারন সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলা জিয়া পরিষদ নেতা আঃ মান্নান, বদরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪১:১০   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ