ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


সদরপুরে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

ফরিদপুর: সদরপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও আড়িয়াল নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আর্থিক দন্ডের পাশাপাশি কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় সদরপুরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উদ্দেশ্যে নদী জাল ফেলানোর দায়ে তাদের আটক করা হয়। ওই সময় ভ্রাম্যমান আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড করে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সদরপুর থানা হেফাজকে পাঠানো হয়।

আটককৃত জেলেরা হলেন, চরমানাইর ইউনিয়নের মোঃ ইদ্রিস কাজী(৪৩), মো: নুরুল হক কাজী(৪৫),নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের সোহেল তালুকদার(৩৫)। আটককৃত জেলেদের নিকট থেকে ৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে নদীর ঘাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:১৩   ১১৭ বার পঠিত  |