ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার,মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

হাতিয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার,মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


হাতিয়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার,মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

নোয়াখালী: হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ছাইফ উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার ৬ (অক্টোবর) বিকেলে হাতিয়া আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের জন্য দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন।
আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের ওছখালীতে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এ সময় ছাইফ উদ্দিনের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে যৌথ বাহিনী এ সময় কাউকে আটক করতে পারেনি।
এর পর পরই আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছে হাতিয়া উপজেলা যুবদল স্বেচ্ছাসেক দল ছাত্রদলের নেতা কর্মীরা। এসময় যারা আওয়ামীরীগের পক্ষে মিছিল করেছে তাদেরকে হুসিয়ারী দেন তারা।
আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,বিকেলে হাতিয়া উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় তিনি জামিনে রয়েছেন।
আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে ওসি এ কে এম আজমল হুদা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিন্তু মিছিল করার সুযোগ দেওয়া হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৫৯   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ