ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন পাবে ৫৯ হাজার শিশু

পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন পাবে ৫৯ হাজার শিশু


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


পাইকগাছায় টাইফয়েড ভ্যাকসিন পাবে ৫৯ হাজার শিশু

খুলনা: পাইকগাছায় ৫৯ হাজার শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ । ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে।

১২ অক্টোবর থেকে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্র থেকে এ টিকা প্রদান করা হবে। সোমবার অবহিতকরণ সভায় এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ( টিসিভি) ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয় ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাকিলা আফরোজ।

বক্তব্য রাখেন সিনিয়র জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শাহজামান বাদশা ও জাহাঙ্গীর আলম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩১   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ