![]()
বরিশাল: আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমির (বিএইচপি) এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তী উপলক্ষে পুর্নমিলনী উৎসব মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের সম্মান, বন্ধুদের ভালোবাসা থাকুক সারাজীবন শিরোনামে ছিলো আনন্দ র্যালী, বন্ধুদের পরিচিতি, শিক্ষক সন্মাননা, স্কুলের প্রতিষ্টাতা ভেগাই হালদারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কথামালা, সংগতি, আবৃত্তি, র্যাফেল ড্র, বিভিন্ন ধরনের প্রতিযোগীতার আয়োজন। আর জীবন সায়েনে আশা কিছু মানুষ কৈশোরের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে বিএইচপি একাডেমী স্কুল।
প্রাক্তন ও বরেণ্য শিক্ষকদের নিয়ে স্কুল প্রাঙ্গণে লাগানো হয় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ। পরে বিএইচপি একাডেমির হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, শিক্ষক সুখবিন্দু সরকার, পুলিন চন্দ্র বাড়ৈসহ শিক্ষার্থীরা।
হাসি আনন্দ ও দুরন্ত কৈশোরের স্মৃতি বুকে নিয়ে ২০০১ ব্যাচের ২৫ বছরের প্রোগ্রাম শেষ হয়। প্রোগ্রাম শেষে আয়োজকরা জানান এসএসসি ২০০১ ব্যাচের ২৬ বছরের পূর্তি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠান করা হবে ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৬:১৯ ১৭১ বার পঠিত | ● আগৈলঝাড়া ● এসএসসি ● পুর্নমিলনী