ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় কৃষকদলের উপজেলা কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আগৈলঝাড়ায় কৃষকদলের উপজেলা কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় কৃষকদলের উপজেলা কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বরিশাল: আগৈলঝাড়ায় কৃষকদলের উপজেলা আহবায়ক কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সংম্মেলন করেছে দুই পক্ষের নেতা-কর্মীরা। নিজামুল ইসলাম নিজামকে আহবায়ক ও শিক্ষক নুর আলম বেপারীকে সদস্য সচিব করে ৭২ সদস্য বিশিস্ট আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত ২৮ সেপ্টেম্বর অনুমোদন করেন বরিশাল জেলা উত্তর কৃষদলের আহবায়ক মো.জামাল হোসেন ও সদস্য সচিব মো.সেলিম হোসেন।

কমিটি ঘোষনার পরই ঘোষিত কমিটির ৪নং যুগ্ন-আহবায়ক হাসান কাজী আগৈলঝাড়া প্রেসক্লাবে ৩ অক্টোবর রাতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বন্ধ কক্ষে অর্থ বাণিজ্যের মাধ্যমে প্রদত্ত কমিটির সদস্য সচিব উজিরপুর থানাধীন বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকুরীরত আছেন এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন না।

উল্লেখিত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান মোল্লা বিগত দিনে কখনো কোন প্রকার দলীয় কর্মসূচী ও আন্দোলন, সংগ্রামে ছিলেন না। ২৭নং যুগ্ম-আহবায়ক মোঃ মিরাজ হাসান আকাশ বিগত ১৫ বছর পূর্ব থেকে অদ্যবদী প্রবাসে রয়েছেন। এই ধরনের লোকজন নিয়ে অর্থের বিনিময়ে তারা দুইজনে কমিটি গঠন করেছে।
ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে ৬ অক্টোবর সন্ধ্যায় আগৈলঝাড়া কৃষকদলের ঘোষিত কমিটি আহবায়ক নিজামুল ইসলাম ও সদস্য সচিব নুর আলম বেপারীসহ দুই শতাধিক দলীয় নেতা-কর্মীদের নিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলন ঘোষিত কমিটির সদস্য সচিব নুর আলম বেপারী লিখিত বক্তব্যে বলেন, ২০১৩ সনের ২৫ই মার্চ বরিশাল টাউন হলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হই এবং দীর্ঘ ১৭ দিন কারাবন্দী ছিলাম।

উক্ত কমিটির যুগ্ন-আহবায়ক আবির হাসান কাজী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজ রেমন ভূঁইয়ার একান্ত সহযোগী ছিলেন এবং আবির হাসান কাজীর শ্বশুর সোহারাব ভূঁইয়া রতœপুর ইউনিয়ন আওয়ামীলের ৬নং ওয়ার্ড’র সভাপতি ছিলেন এবং তার শ্যালক সোহাগ ভূঁইয়া উপজেলা যুবলীগ নেতা ও তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীতায় বিগত বছরে নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এলাকার সবাই হাসান কাজীকে ফ্যাসিষ্ট আওয়ামীর দোসর হিসেবে চিনে ।

আবির হাসান কাজীসহ তার সঙ্গীয় এক শ্রেনীর আওয়ামী দোসর ও মুখোশধারী জাতীয়তাবাদী নেতা-কর্মীরা কু-চক্র ও ষড়যন্ত্র করে বিভিন্ন কুৎসা এবং মুখরোচক প্রপাগান্ডা ছড়িয়া উক্ত সংবাদ সম্মেলন করেছেন যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, জেলা উত্তর তাতী দলের সদস্য সচিব আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়ন যুগ্ন-আহবায়ক মো.হাসান মোল্লা, যুগ্ন-আহবায়ক কাওছার হোসেন নান্নু, সুমন হোসেন মারামাত, শহিদুল ইসলাম, শিকদার আশ্রাফুল ইসলাম, শহিদ মৃধা, পান্নু হাওলাদার, হাফিজা খানম, মিজানুর রহমানসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:১১   ১১৩ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ