ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধনে ফুলের গাছ রোপন

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধনে ফুলের গাছ রোপন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধনে ফুলের গাছ রোপন

ফরিদপুর: আলফাডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রকার ফুলের গাছ রোপন করেছেন। চলতি সপ্তাহ জুড়ে ৫০ শয্যা হাসপাতালের মধ্যে সমস্থ স্থানে বিভিন্ন ধরনের আগাছা পরিস্কার করে কয়েক শতাধিক ফুল গাছ রোপন করা হয়েছে। এতে করে যেমন হাসপাতালের সৌন্দার্য্য বর্ধন হচ্ছে তেমনি মশক নিধনে কার্যকারী ভূমিকা রাখছে।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি হওয়া রোগী মারজিয়া হক বলেন, কিছু দিন আগে হাসপাতালে রোগী দেখতে আসলে অনেক স্থানে আগাছা ভরা ছিল। মশার যন্ত্রণা সহ্য করেছি। এখন আগাছা পরিস্কার করে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রকার ফুল গাছ। এখন আমি নিজেই রোগী হয়ে বেডে শুয়ে আছি আগের মতো মশা নেই। পিছনে যে বন-জঙ্গল ছিল সেটাও পরিস্কার করা হয়েছে। যাহার জন্য হয়তো মশার উৎপাত কম হয়েছে। আমরা চাইবো উপজেলার সরকারি হাসপাতালটি সবসময় পরিস্কার থাকুক।
হাসপাতালে চিকিৎসা নিতে কবীর বিশ্বাস বলেন, হাসপাতালের চারিপাশে পরিস্কার করে লাগানো হয়েছে বিভিন্ন প্রকার ফুল গাছ। এসব গাছের সৌন্দার্যে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেক স্বস্থিবোধ করবে। মশার উৎপাত কমবে। আশা রাখি এ পরিস্কার অভিযান অব্যহত থাকবে।
হাসপাতালে নতুন যোগদান করেছেন সিনিয়র স্টাফ নার্স রাফাত ইসলাম তিনি জানান, এই হাসপাতালে নতুন যোগদান করে অনেক ভালো লাগছে পরিস্কার পরিচ্ছন্নতা দেখে। অনেক ধারণের ফুল গাছ রোপন করা হয়েছে। কিছু দিনের মধ্যে এসব গাছ বড় হয়ে আরো সৌন্দার্য বর্ধন হবে। তখন দেখতে অনেক ভালো লাগবে।
হাসপাতালের একাধিক স্টাফদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছিল। অনেক আগাছা বড় হয়ে চলাচলের জায়গা নষ্ট হচ্ছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী স্যারকে অবগত করলে তিনি কাজটি গুরুত্বসহকারে নিয়ে শ্রমিক দিয়ে পরিস্কার করে সেখানে নানান জাতের ফুলের গাছ লাগিয়েন।
হাসপাতালের বয়সে এত ফুল গাছ এক সাথে রোপন করে হাসপাতালের সৌন্দার্য বর্ধন এমন দৃষ্টান্ত প্রথম বলে অনেকেই বলেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো.হাবিবুর রহমান বলেন, আমাদের আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। তার একান্ত প্রচেষ্টায় আমরা প্রথমে হাসপাতালের আগাছা পরিস্কার করেছি। এরপর তার নির্দেশে হাসপাতালে বাহিরে এ ভিতরে নানান জাতের ফুলের গাছ রোপন করেছি। এখন আলহামদুল্লিলাহ আগের থেকে অনেক ভালো লাগছে। এখন চিকিৎসা নিতে আসা রোগী ও কর্মরত স্টাফ সকলেই এমন সৌন্দার্যে খুশি হয়েছেন। এজন্য হাসপাতালের সকল স্টাফদের পক্ষ থেকে নিয়াজ মুস্তাফি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, আমরা প্রথমে সবাই মিলে সিধান্ত নিয়েছি হাসপাতালের চার পাশে বেড়ে ওঠা আগাছা পরিস্কার করেছি। এরপর বিভিন্ন জাতের ফুল গাছ রোপন করেছি। এতে শুধু হাসপাতালের সৌন্দার্য বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদেরও ভালো লাগবে। মশার উৎপাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। হাসপতাল সুরক্ষাতে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৬   ২০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ