ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় প্রতিশ্রুতি বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

তারাকান্দায় প্রতিশ্রুতি বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


তারাকান্দায় প্রতিশ্রুতি বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা


ময়মনসিংহ:
তারাকান্দা উপজেলায় বারই পুখুরিয়া বাজারে অবস্থিত প্রতিশ্রুতি বহুমূখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে,প্রতিশ্রুতি বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ২৪/২৫ অর্থ বছরের অডিট সম্পাদনের পর সমিতির কার্যালয় প্রাঙ্গণে গতকাল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির পরিচালক মো: মামুন মাষ্টারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান। এলাকার গন্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন ছায়াদুল ইসলাম মন্ডল,অবসরপ্রাপ্ত সার্জেন রফিকুল ইসলাম রফিক তালুকদার,জালাল ফকির,আবু রায়হান,রাজিব আহমেদ,সেলিম মিয়া প্রমূখ।
সভায়,বক্তারা সমিতির সাফল্য কামনা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সমিতির পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৪২   ১০৮ বার পঠিত  |