ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বীসহ ৪ জনের কারাদণ্ড

কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বীসহ ৪ জনের কারাদণ্ড


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বীসহ ৪ জনের কারাদণ্ড

নেত্রকোনা: কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, এর আগে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় জনতা মাদকসহ তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

সাজাপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন (৩০) মো. আঃ হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)।

রায় ঘোষণার পর কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের আইনগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়মিতভাবে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয় হলেও এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৭   ৪৬৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ