ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহলকালে ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন— নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সচেতন মহল বলছে, শুধু মাদক উদ্ধার নয়, মাদকসহ জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা জরুরি। বিজিবির এ পদক্ষেপ প্রশংসনীয় হলেও এর ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৪   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ