ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার

কাউখালীতে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


কাউখালীতে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ৩ জন ওয়ারেন্ট ভূক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের সুলতান হোসেনের ছেলে কামাল হোসেন, একই গ্রামের জামাল হোসেনের মেয়ে পারুল বেগম ও কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের তোফাজ্জল হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ কবির।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার ( ১০ অক্টোবর) পিরোজপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:০১   ২৩৪ বার পঠিত  |