ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে নিষেধাজ্ঞায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

দুমকিতে নিষেধাজ্ঞায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


পটুয়াখালী: দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে। পরে আটককৃতদের উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটককৃতরা হলেন, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের চান্দু তালুকদারের পুত্র মোঃ জামাল তালুকদার ও পশ্চিম ঝাটরা গ্রামের বারেক হাওলাদারের পুত্র মোঃ কাওসার হাওলাদার।

বৃহস্পতিবার রাত ৩ টার দিকে পায়রা নদীর পাতাবুনিয়া এলাকা থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এর ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন এবং জাল পুড়িয়ে ধ্বংস ও নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:০০   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ