ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ব্রাহ্মণবাড়িয়া: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজে শিক্ষকরা আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) কলেজ প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে । মানববন্ধনে” রাস্তায় রক্তাক্ত করে শিক্ষক পেটানো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়”লেখাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয়া শিক্ষক-কর্মচারীরা “পুলিশী বর্বরতার হামলার নিন্দা জানান।

কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)অঞ্জন কুমার নাগের সভাপতিত্বে সহকারী অধ্যাপক শুক্লা রানী দেব, সহকারী অধ্যাপক মোছা : খোরশেদা আক্তার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম , সিনিয়র প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মমতাজ বেগম, প্রভাষক নকুল কুমার সাহা, প্রধান অফিস সহকারী বিজয় সূত্রধর,অফিস সহকারি সুমিতা রানী সরকার,আফরিনা রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “ জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হাতে শিক্ষকদের ওপর অমানবিক নির্যাতন শিক্ষাব্যবস্থার জন্য কলঙ্কজনক ও নিন্দনীয় ঘটনা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের আন্দোলন কর্মবিরতি চলবে।

এসময় কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী পূর্ণিমা সূত্রধর বলেন, “রাস্তায় শিক্ষকদের রক্তাক্ত করা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও মানবতাবিরোধী কাজ।”

বক্তারা উপদেষ্টাদের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করে বলেন, “উপদেষ্টাদের অবহেলার কারণেই শিক্ষকদের ওপর এমন হামলার ঘটনা ঘটেছে।”তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের ন্যায্য দাবি মনে নেওয়া ও শিক্ষকদের উপর হামলার বিচার দাবি করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:০৮:০৫   ২২৩ বার পঠিত  |