ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা: আসাদুজ্জামান রিপন

ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা: আসাদুজ্জামান রিপন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা: আসাদুজ্জামান

খুলনা: পাইকগাছায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা। সোমবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পতিত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৫’ বছরে এ দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এমনকি পুলিশ বাহীনি দিয়ে বিরোধী দলের নেতা- কর্মীদের দমন পীড়ন চালাতো। মিথ্যা মামলায় হয়রানী, গুম,খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে পড়ে।

শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দাবিদার দলটি গণ আন্দোলনে ৫ আগস্টে পতন ঘটে। সেই দলের প্রধান থেকে শুরু করে চ্যালা চামেন্ডারা পালিয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নজীর বিহিন ঘটনা। সে জন্য বলি দল ভারি করতে এসব দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোন ভাবেই দলে আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবেনা। আগামীতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
পিআর পদ্ধতি এদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য না এমন মন্তব্য করে তিনি জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, এদলটি গনতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করতে ইহুদিদের পদ্ধতি পিআর নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে ত্রয়োদশ জাতিয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে।

কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মানবেনা। যথা সময় দেশে ভোট অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পুর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন দেখছি তারা পিআরের নামে পথে ঘাটে সাইনবোর্ড প্যানা টাঙিয়ে মানুষের বিভ্রান্তি ছড়াতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করা চেষ্টা করছেন।
উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।
যুবদল নেতা রুস্তম, ইমরান হোসেন ও আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাদিমুজ্জামান,যুবদল নেতা আতাউর রহমান রুনু,উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসরাম পারভেজ, উপজেলার সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন সহ অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৮:১৫   ৩০১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ