ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বান্ধবীর মোবাইলে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯, সাংবাদিক লাঞ্ছিত

বান্ধবীর মোবাইলে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯, সাংবাদিক লাঞ্ছিত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


বান্ধবীর মোবাইলে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯, সাংবাদিক লাঞ্ছিত

ঠাকুরগাঁও: বান্ধবীর মোবাইলে ম্যাসেজ দেয়া কে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ভেনচালকসহ উভয় গ্রুপের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিককে লাঞ্ছিত করে তাঁর মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেওয়া হয়।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং কর্মি শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ জানান, বণিক সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়–য়া ছাত্রীকে মোবাইলে ম্যাসেজ দেয়া তার বন্ধু নর্থ পয়েন্টের ছাত্র শ্রাবণ। ওই মেয়ে বন্ধু বিষয়টি জানায় তাকে। এ ঘটনায় শুক্রবার শ্রাবণকে শাসন করে জীবন হামিদ। পরে শ্রাবণের বিষয়টি তার বন্ধু মহলে জানা জানি হলে বিরোধের সৃষ্টি হয়।
শ্রাবণ জানায়, সে নয় জীবন হামিদ তার ওই মেয়ে বন্ধুকে ম্যাসেজ দেয়। এটা বলতে গিয়ে জীবন হামিদ তাকে চড় থাপ্পর দেয়। এ বিষয়টি বন্ধুদের মধ্যে জানা জানি হলে তারা জীবন হামিদকে পাইলট স্কুলে ফোনে ডেকে আনে। এসময় জীবন হামিদ তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে।
এর জের ধরে রবিবার রাতে এই সংঘর্ষ লিপ্ত হয় দুই গ্রুপ। এতে উভয় গ্রুপের অন্তত ৯ জন আহত হন। আহতদের মধ্যে জীবন হামিদ গ্রুপের তুহিন ও ভেনচালক রমজানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জসিম (২৫), তারিব(১৭), আরাবী (১৭) ও ফাহিম (২০), বাপ্পী (২৩), হাসান (২২) কে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সংবাদ সংগ্রহ করার সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে। পরে অবশ্য মোবাইল ফোন ও আইডি কার্ড ফেরত তারা।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই আব্দুল হালিম খান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” সংঘর্ষ ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:১১   ১৩৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ