ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » ড্রাফট » কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

পিরোজপুর: কাউখালীতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে বিশ্ব হাত ধোয়া দিবস (Global Handwashing Day) উদযাপন করে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করে।

উপজেলার চর বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান।

এছাড়া উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সমাবেশে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে হাত ধৌত করানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৯   ১০১ বার পঠিত  |