ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের গণমান ব্রীজ এখন মৃত্যুকূপ

স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের গণমান ব্রীজ এখন মৃত্যুকূপ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


স্বরূপকাঠী-পিরোজপুর সড়কের গণমান ব্রীজ এখন মৃত্যুকূপ

পিরোজপুর: জেলার স্বরূপকাঠি উপজেলার স্বরূপকাঠী-পিরোজপুর আঞ্চলিক সড়কের গণমান এলাকার ব্রিজটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই ব্রীজ দিয়ে প্রতিদিন ধারণক্ষমতার বেশি ওজনের ভারী মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন চলাচল করছে। ফলে ব্রীজটির রেলিং ও পাটাতন ভেঙে পড়েছে, যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

স্থানীয় বৃদ্ধ মো. আবুল বাশার বলেন, ত্রিশ বছর আগে নির্মিত এই ব্রিজটি এখন একেবারেই অচল। রেলিং ও পাটাতন ভেঙে গেছে বহু আগে, এখন প্রতিদিনই ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আদনান হোসনাইন জানান, এরশাদ সরকারের আমলে ব্রীজটি নির্মিত হয়েছিল। বহু বছর সংস্কার না হওয়ায় এখন এটি সম্পূর্ণ নাজুক অবস্থায় আছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা অনিবার্য।

স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মাইনুল হোসেন বলেন, ব্রিজটির পাটাতন ও রেলিং প্রায় পুরোপুরি ধসে পড়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও মুসল্লি এই পথে যাতায়াত করে, যা খুবই ঝুঁঁকিপূর্ণ। এমতবস্থায় ব্রিজটি দ্রত সংস্কার প্রয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজের ভাঙা জায়গা গুলোতে লোহার পাত ও ইটপাথরের সুড়কি দিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হয়েছে। অনেক স্থানে রড বেরিয়ে পড়েছে, এবং টমটম উঠলেই ব্রীজ দুলে ওঠে।

পিরোজপুর সড়ক বিভাগের (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদের এর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ব্রীজটির অবস্থা খুবই খারাপ। পিরোজপুর সড়ক বিভাগকে চিঠির মাধ্যমে দ্রুত মেরামতের জন্য জানানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৬   ৩৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ