ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘুষ না পেয়ে শিক্ষকের গায়ে গ্লাস ছুঁড়ে মারলেন শিক্ষা কর্মকর্তা

ঘুষ না পেয়ে শিক্ষকের গায়ে গ্লাস ছুঁড়ে মারলেন শিক্ষা কর্মকর্তা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


ঘুষ না পেয়ে শিক্ষকের গায়ে গ্লাস ছুঁড়ে মারলেন শিক্ষা কর্মকর্তা

পিরোজপুর: নাজিরপুরে ঘুষ না পেয়ে শিক্ষকের গায়ে গ্লাস নিক্ষেপ করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আর এ অভিযোগে গত মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী শিক্ষকরা জানান, তারা গত দু’বছর ধরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। সম্প্রতি প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দিলে তারা ওই পদে আবেদনের অনুমতি পেতে বিভাগীয় সম্মতি পত্রের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেন। আর এ অনুমতি পত্র দিতে শিক্ষা কর্মকর্তা হেনায়ারা খানম ভুক্তভোগী শিক্ষকদের কাছে ঘুষ দাবী করে গত সোমবার (১৩ অক্টোবর) তাদের উপজেলা শিক্ষা অফিসে যেতে বলেন। ওই দিন ৫ শিক্ষক শিক্ষা অফিসে গেলে শিক্ষা কর্মকর্তা তাদের কাছে ঘুস দাবী করে দীর্ঘ সময় বসিয়ে রাখেন।

শিক্ষকরা ঘুষ দিতে রাজী না হলে শিক্ষা কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তার টেবিলে থাকা কাঁচের গ্লাস শিক্ষকদের গায়ে নিক্ষেপ করেন। এ সময় থানা পুলিশের এসআই বিশ্বনাথ প্রতাপ সাহা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিলে ওই উপজেলা শিক্ষা কর্মকর্তা সামনেই ওই সব শিক্ষকদের অভিযোগ শুনেন। ভুক্তভোগী ৫ শিক্ষক হলেন- ২৩ নম্বর উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাব্বির হোসেন, ৮২ নম্বর কালীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিদুল ইসলাম, উপজেলার ৪৭ নম্বর তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রানা বড়াল, ১২৪ নম্বর মুনিরাবাদ সরকারী প্রথমিক বিদ্যালয়ের আরিফুল ইসলাম।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী থানা পুলিশের এসআই প্রতাপ সাহা বলেন, আমি কক্ষে ঢুকতেই ওই শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের গায়ে ওই গ্লাস নিক্ষেপ করেন। গ্লাসটি তার লক্ষ্যভ্রস্ট হয়ে রুমের মেঝে পড়ে ভেঙ্গে যায়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার কাছে জানতে তার অফিসে গিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন স্বদ্যুত্তর না দিয়েই অফিস থেকে বেরিয়ে যান। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া না যাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

অভিযোগ রয়েছে, গত ২০২৪ সালে জুন মাসে নাজিরপুরে শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদানের পরই আ’লীগের এক প্রভাবশালী এমপির আত্মীয় পরিচয়ে ব্যাপক ঘুষ-দুর্নীতি সহ ব্যাপক অনিয়ম করেন। এ সব অভিযোগে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রমানিত হওয়ায় সম্প্রতি তার বদলির আদেশ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৮   ৩১৪ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ