ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা: মেজর হাফিজ

ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা: মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা: মেজর হাফিজ

ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দুর হয়ে যায়।
বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম স্টেডিয়াম মাঠে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বিশ্বকাপের কয়েকটি খেলা দেখার আমার সুযোগ হয়েছে। ম্যাক্সিকো, যুক্তরাজ্য ও কোরিয়ার ফুটবল বিশ্বকাপ আমি সরাসরি দেখেছি। লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি। তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন।

খেলোয়ারগণ রেফারীর সিদ্বান্তকে মান্য করতে হবে। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি। লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ভোলা জেলায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন একদিন বাংলাদেশের মেয়েরাও ফুটবল বিশ্বকাপ অর্জণ করবে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৫   ৪৬৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ