ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

ফরিদপুর: “হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনের রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ^ হাত ধোয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য পকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্ত্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্ত্বরেই শেষ হয়। সেখানে এক হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও রাসেল ইকবাল প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবাণু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বলাই থেকে মুক্ত থাকা সম্ভব।
আলফাডাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মতিউর রহমানের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:০০   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ